এখনো যথেষ্ট সম্মান নিয়েই বেঁচে আছি: শাবনুর

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনুর দীর্ঘদিন ধরেই তিনি প্রবাসে আছেন। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) এই চিত্রনায়িকা ক্যারিয়ারে ৩১ বছরে পদার্পন করেছেন। অনেকদিন নতুন সিনেমায় দেখা যায়নি অভিনেত্রীকে।

১৯৯৩ সালের ১৫ অক্টোবর নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক করেছিলেন। সম্প্রতি দেশে ফিরে আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ ও চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ নামের দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হন।

ক্যারিয়ার নিয়ে গণমাধ্যম শাবনুর বলেন, আল্লাহর রহমত ও সবার দোয়ায় চলচ্চিত্রে এখনও যথেষ্ট সম্মান নিয়েই বেঁচে আছি। আমার চলচ্চিত্র ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় এই অঙ্গনের সঙ্গে জড়িত সকল প্রযোজক, পরিচালক, সহশিল্পী, চিত্রনাট্যকার, নেপথ্য কণ্ঠশিল্পী, ক্যামেরাম্যান, কলাকুশলীসহ সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও ঋণী। বিশেষ করে আমার ছবির দর্শক ও অগণিত ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থনে আমি আজকের শাবনূর।

ঢালিউডের এ অভিনেত্রী বলেন, ‘নামজাদা চলচ্চিত্র নির্মাতা প্রয়াত এহতেশাম দাদুর ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে ১৯৯৩ সালের ১৫ই অক্টোবর আমার চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল। সবার ভালোবাসায় আজ ৩১ বছর পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ।’

অস্ট্রেলিয়ায় থাকাকালে শাবনূর যুক্ত হন ‘রঙ্গনা’ নামের এই সিনেমায়। পরিচালনা করছেন আরাফাত হোসাইন। নতুন এই সিনেমা দিয়ে কামব্যাক করছেন নায়িকা। অন্যদিকে ‘রঙ্গনা’ পরিচালনার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় নামছেন আরাফাত। এর আগে তিনি বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। পাশাপাশি ‘মাতাল হাওয়া’ নামেও আরেকটি সিনেমায় অভিনয়ের কথা জনপ্রিয় এই অভিনেত্রীর।