রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার থেকে আবার সংলাপ শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকার। সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দফায় সংলাপ করতে আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মুহাম্মাদ আবুল কালাম আজাদ।
তিনি জানান, মাইনাস টু ফরমুলা নিয়ে অন্তর্বর্তী সরকারের মাথাব্যথা নেই। সরকারের অগ্রাধিকার গণহত্যার বিচার।
এর আগে সর্বশেষ গত ৫ অক্টোবর বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠেয় প্রধান উপদেষ্টার এবারের সংলাপটি হবে চতুর্থ দফার সংলাপ।