চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ করার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

চাকরিতে আবেদন ফি কমানোর আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান জানান।

তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘চাকরি আবেদন ফি কমানোর জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করুন। সরকারি বেশিরভাগ ৯ম গ্রেডে আবেদন ফি ৬৬৯ টাকা।

বিদ্যুৎ (DPDC, DESCO, NESCO, NWPGCL, CGPGCL, Ashuganj+ যেকোনো স্বায়ত্তশাসিত বিদ্যুৎ কোম্পানিতে) আবেদন ফি ১০০০ টাকা, Assistant Manager লেভেলে ১৫০০ টাকা। এগুলো বেকারদের সাথে প্রহসন।

তিনি বলেন, চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে। এর বেশি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।