ঢাকা ও আশপাশের এলাকায় আজ মঙ্গলবার (২০ অক্টোবর) তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। সেই সঙ্গে আবহাওয়াও শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অদিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ। এছাড়া গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রংপুরের তেতুলিয়ায় ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে সূর্যাস্ত এবং আগামীকাল ভোর ৫টা ৫৮ মিনিটে সূর্যোদয় হবে।