৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে ক্যাডার পদে আপাতত নিয়োগ পাচ্ছেন ২ হাজার ৬৪ জন। স্থগিত থাকছে ৯৯ জনের ফল। গতকাল মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
৯৯ জনের ফল স্থগিতের বিষয়ে জানতে যোগাযোগ করলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছিল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। সে সময় ২ হাজার ১৬৩ জন ক্যাডার ও ৬৪২ জন নন-ক্যাডারসহ মোট ২ হাজার ৮০৫ জন প্রার্থী নিয়োগের সুপারিশ করা হয়েছিল। ২ হাজার ৬৪ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছেন ২৯৩, পররাষ্ট্র ক্যাডারে ২৫ ও পুলিশ ক্যাডারে ৯৬ জন।