সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের তিন মামলায় এজাহারভুক্ত আসামি খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেফতার করেছে র্যাব।
আজ বুধবার ভোরে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে র্যাব-৬ ও র্যাব-৮এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।