তত্ত্বাবধায়ক সরকার: ১০ যুক্তিতে রিভিউ আবেদন বিএনপির

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাতিল চেয়ে রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন করেছে বিএনপি। ৮০৭ পৃষ্ঠার রিভিউ আবেদনে ১০টি যুক্তি তুলে ধরা হয়েছে।

আজ সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, ফোরামের সিনিয়র সহসভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ফোরামের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, অ্যাডভোকেট তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।