ঘরের মাঠের বিশ্বকাপে ব্রাজিলের সেই সাত গোল হজমের কাহিনী আরও আগেই ফুটবল ইতিহাসের অংশ হয়ে গেছে। সেই থেকেই ‘সাত’ সংখ্যাটি ব্রাজিলের জন্য রীতিমতো বিব্রতকর। সমর্থকদের জন্য তো বটেই। চলতি ব্যাঙ্গালোর টেস্টে বিরাট কোহলির ক্ষেত্রেও এমন কিছুই হয়েছে। সাতের চক্করে পড়েই কি ‘ডাক’ মেরেছেন কোহলি?
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে আজ বৃহস্পতিবার মাত্র ৪৬ রানে অল-আউট হয়েছে ভারত। ঘরের মাঠে এটাই টেস্টে তাদের সর্বনিম্ম স্কোর। ১১৪ ইনিংস পর তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯ বল খেলে বিরাট কোহলি মেরেছেন ‘ডাক’। টেস্টে সাধারণত মিডল অর্ডারে ব্যাট করা কোহলি ক্যারিয়ারে এই নিয়ে ৭ম বারের মতো তিনে ব্যাটিংয়ে নামলেন!
টেস্টে এখন পর্যন্ত ১৯৬ ইনিংসে ব্যাটিং করেছেন কোহলি। গড়েছেন রানের পাহাড়। কিন্তু ওই ৭ ইনিংসে তিন নম্বরে নেমে তার রান মোটে ৯৭, আর গড় গড় ১৬.১৬। লাল বলে অনেকদিন ধরেই ফর্মে নেই ৩৫ বছরের কোহলির। এই ফরম্যাটে তিনি সর্বশেষ ফিফটি পেয়েছেন ৭ ইনিংস আগে—গত বছর সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
টেস্টে এ নিয়ে ১৫ বারশূন্য রানে আউট হলেন কোহলি। এর আগে এই সংস্করণে সর্বশেষ ‘ডাক’ মেরেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে ওয়াংখেড়েতে। তার ব্যাটে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি দেখা গেছে ৯ ইনিংস আগে—গত বছর পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এমতাবস্থায় অনেকেই টেস্ট থেকে কোহলির সরে দাঁড়ানোর কথাও বলছেন।
সাকিবের ওপর এত ক্ষোভ কেন দেশবাসীর একাংশের?
৪৬ রানে অল-আউট হয়ে ভারতের লজ্জার রেকর্ড
অনির্দিষ্টকালের জন্য দুবাইয়ে আটকে গেলেন সাকিব