একদিনে স্বাস্থ্য অধিদপ্তরের ১৩ কর্মকর্তাকে অধিদপ্তরে নতুন পদে পদায়ন, ঢাকার বাইরে বদলি ও ওএসডি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী সচিব এম. কে. হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এএমসি) (চঃদাঃ) ডা. এ বি এম আবু হানিফকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) (চঃদাঃ) ও সহকারী পরিচালক (বিদ্যালয় স্বাস্থ্য) ডা. মো. ফিরোজুর রহমানকে উপপরিচালক (পার-১) (চঃদাঃ) করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান স্বাস্থ্য তথ্য ইউনিটের কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফীকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থা (চঃদাঃ) করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিএন্ডএএইচ কর্মসূচির লাইন ডাইরেক্টর হিসেবে ওএসডি হয়ে থাকা ডাঃ মোহাম্মদ নিজাম উদ্দীনকে সরাসরি ওএসডি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (এমবিডিসি) ডা. এসএম আব্দুল্লাহ-আল মুরাদকে এমএনসিএন্ডএএইচ কর্মসূচির লাইন ডিরেক্টর হিসেবে, উপজেলা হেলথ কেয়ার কর্মসূচির লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. সোহেল মাহমুদকে সরাসরি, উপপরিচালক (অডিট) ডা. মুহাম্মদ হাবিবুর রহমানকে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার কর্মসূচির লাইন ডাইরেক্টর হিসেবে, উপপরিচালক (হাসপাতাল-১), ডা. মো. জয়নাল আবেদীন টিটোকে হাসপাতাল সার্ভিসেস ম্যানেজমেন্ট কর্মসূচির লাইন ডাইরেক্টর পদে এবং হাসপাতাল সার্ভিসেস ম্যানেজমেন্ট কর্মসূচির লাইন ডাইরেক্টর হিসেবে ওএসডি হয়ে থাকা অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামকে সরাসরি ওএসডি করা হয়েছে।
এছাড়া কিশোরগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. মোহাম্মদ একরাম উল্লাকে স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ার কর্মসূচির লাইন ডাইরেক্টর হিসেবে, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ জাকির হোসেনকে নন কমিউনিকেবল ডিজিজ কন্টোল কর্মসূচির লাইন ডাইরেক্টর হিসেবে ওএসডি।
নোয়াখালী ম্যাটস সংযুক্ত স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি (সহকারী পরিচালক) হয়ে থাকা মো. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীকে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক (চঃদাঃ) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে।
নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক (চঃদাঃ) পদে ওএসডি হয়ে থাকা ডা. হেলাল উদ্দিনকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে।