আমি জানি মা-বাবার ওপর দিয়ে কী যাচ্ছে: সালমান খান

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে ক্রমাগত মৃত্যুর হুমকি পেয়ে আসছেন সালমান খান। এর মধ্যেই বিগ বস ১৮-এর ‘উইকেন্ড কা ভারের’ জন্য কড়া নিরাপত্তা নিয়ে শুটিং করেছেন।

শোনা গিয়েছিল, সালমান খানের নিরাপত্তা ঝুঁকি থাকায় ‘উইকেন্ড কা বার’ পর্বে তার পরিবর্তে দেখা যেতে পারে করণ জোহর কিংবা ফারহা খানকে। কিন্তু পেশাগত প্রতিশ্রুতি পূরণ করতে বৃহস্পতিবার গভীর রাতে কড়া নিরাপত্তায় ‘বিগ বস’-এর সেটে পৌঁছান তিনি। সেখান থেকেই বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ভাইজান।

শোয়ের একটি একটি প্রোমো ভিডিওতে সালমানকে অভিনেতা শিল্পা শিরোদকরের সাথে কথা বলতে দেখা গেছে, যিনি অবিনাশ মিশ্রের দুর্ব্যবহারে খুব বিরক্ত হয়েছেন।

এরই পরিপ্রেক্ষিতেই ‘উইকেন্ড কা বার’ পর্বে মুখ খোলেন ভাইজান। কথাপ্রসঙ্গে সলমন বলেন, ‘আমার বিরুদ্ধেও অনেক অভিযোগ ওঠে। আমি জানি, এমতাবস্থায় মা-বাবার ওপর দিয়ে কী যাচ্ছে।’

এরপর তিনি আরফিন খানের কাছে যান এবং বলেন, আপনি বাড়ির কারও কথা শোনেন না। আরফিন স্বীকার করে নেন. যে তিনি সত্যিই সেটা করেন না।

এদিকে সম্প্রতি সালমান খানকে প্রাণে মারার নতুন করে হুমকি দেওয়া হয়েছে। মুম্বাই ট্রাফিক পুলিশের একটি হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি মেসেজ পাঠানো হয়েছে। যেখানে সালমানের থেকে ৫ কোটি টাকা দাবি করা হয়।