বলিউডের অন্যতম আলোচিত দম্পতি অভিনেতা নবাব সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর। ১২ বছরের দাম্পত্য জীবন এ তারকা দম্পতির।
সম্প্রতি মুম্বাই থেকে কোথাও যাচ্ছিলেন তারা। বিমানবন্দরের এমন এক কাণ্ড ঘটান সাইফ তা দেখে হতবাক সবাই। কেউ-ই আশা করেননি যে তিনি এমনটি করে বসবেন।
এমনিতে কারিনাকে নিয়ে খুবই সংরক্ষণশীল অভিনেতা। কিন্তু বিমানবন্দরে যে নিজের বউকেই চিনতে পারবেন না তিনি, সেটি কেউ আশা করেননি। আসলে সেদিন কারিনার পরনে ছিল কুর্তা, তার ওপর লাল রঙের একটি জ্যাকেট। ঠিক হুবহু একটি লাল জ্যাকেট পরেছিলেন বিমানবন্দরেরই একজন নারীকর্মী। তার সঙ্গেই কারিনাকে গুলিয়ে ফেলেন সাইফ। বউ ভেবে জড়িয়ে ধরতে যান। সে মুহূর্ত চোখ এড়ায়নি পাপারাজ্জিদের। সঙ্গে সঙ্গে তা ফ্রেমবন্দি করে ফেলেন তারা। নিজের ভুল বুঝে সাইফও হেসে ফেলেছিলেন।
তারা যেখানেই যান না কেন সর্বত্র অনুসরণ করে থাকেন পাপারাজ্জিরা। তাদের প্রিয় হলেন বেবো ও তার গোটা পরিবার। তাই কারিনা-সাইফকে সামনে দেখলেই ফ্রেমবন্দি করতে ছাড়েন না কেউ।