দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগের দিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন যুদ্ধের আবহ। যাকে ঘিরে এত কিছু, তিনি সাকিব আল হাসান। দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে পারেননি তিনি। মিরপুরে সাকিব ভক্তদের বি/ক্ষো/ভে সেনাবাহিনী ভিডিওতে দেখুন তার পক্ষে ও বিপক্ষে মিরপুরে নানা কর্মসূচি হয়েছে।সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যরা পুরো স্টেডিয়ামকে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলেছে। ছবি: মোশারফ ভুবন
স্টেডিয়ামের সামনে প্রশিকার মোড় থেকে মিরপুর-২ নম্বর পর্যন্ত রাস্তা সম্পূর্ণ ফাঁকা করা হয়েছে। কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ছবি: মোশারফ ভুবন
ওই এলাকার বাসিন্দাদেরকেও ঘুরপথে বাসায় ফিরতে হচ্ছে। ছবি: মোশারফ ভুবন
স্টেডিয়ামের ভেতরে এবং বাইরে বিভিন্ন নিরাপত্তাবাহিনীর গাড়ি দেখা গেছে। ছবি: মোশারফ ভুবন
এর মাঝেই একদল ক্রিকেটপ্রেমী মিছিল করতে করতে স্টেডিয়ামের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ এবং সেনাবাহিনী তাদের আটকে দেয়। ছবি: মোশারফ ভুবন
স্টেডিয়ামের চারদিকে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছবি: মোশারফ ভুবন
আগামীকাল সোমবার থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচের জন্য ইতোমধ্যেই টিকিট ছেড়েছে বিসিবি। ছবি: মোশারফ ভুবন
খেলা চলাকালীন মাঠে নিরাপত্তা নিশ্চিত করতে একযোগে কাজ করছে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলো। ছবি: মোশারফ ভুবন