রিয়ালের জয়

বার্সেলোনার বিপক্ষে এল ক্ল্যাসিকোর আগে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার লা লিগায় সেল্তা ভিগোর মাঠে রিয়াল মাদ্রিদ জিতেছে ২-১ গোলে। এই জয়ে রিয়ালের হয়ে গোল করেছেন দলের দুই সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। লা লিগায় আগামী শনিবার রাতে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল।