মুন্সীগঞ্জের গজারিয়ায় দীর্ঘ দুই মাস যাবৎ টাকা না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেছে ন্যাশনাল ব্যাংকের ভবেরচর শাখার গ্রাহকরা।
২১(অক্টোবর) বিকেলে ৪ টার দিকে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ডে মোহাম্মদ আলী প্লাজায় অবস্থিত ন্যাশনাল ব্যাংকের শাখার ভুক্তভোগী গ্রাহকরা দীর্ঘদিনের অসহায় অবস্থান থেকে পরিত্রাণ পাওয়ার আশায় মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে ব্যাংকে পাঠান।
ভুক্তভোগী এক নারী সালমা খাতুন বলেন , ভাইয়ের ৫ লাখ টাকা আমার একাউন্টে, হঠাৎ ভাইয়ের টাকা প্রয়োজন হওয়ায় তাকে দুমাস যাবৎ ঘুরাচ্ছি,ব্যাংককে টাকা নেই, এই নিয়ে সংসারে অশান্তি,ভাঙার উপক্রম।
বালুয়াকান্দী গ্রামের আরেক ভুক্তভোগী গ্রাহক বাচ্চু মিয়া বলেন, ২ লাখ টাকার জন্য দুমাস যাবৎ ঘুরচ্ছি,আসলে ৫ হাজার, ১০টাকা নিতে বলেন। এই নিয়ে প্রচন্ড সমস্যায় আছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণে আর কোনো পথ ছিল না,আমরা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছি।
ন্যাশনাল ব্যাংক ভবেরচর শাখার ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম অফিসে না থাকায় সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন বক্তব্য দিতে রাজি হন নাই।
এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বিক্ষোভের খবর পাওয়ার পরে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রাহকরদের শান্ত করার চেষ্টা করেছি।