অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি আলাদা থাকছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের দাম্পত্য জীবনের ফাটল নিয়ে বেশ অনেক দিন ধরেই চলছে গুঞ্জন। যদিও কেউ এখনও এসব বিষয় নিয়ে মুখ খুলেননি।
এর মধ্যেই সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা মিলল অভিষেক বচ্চনের। আলোকচিত্রী দেখা মাত্রই বিরক্ত হলেন তিনি। এমনিতে ঠান্ডা মাথার মানুষ অভিষেক। সমাজ মাধ্যমে কেউ তাকে ট্রল করলেও কখনও মেজাজ হারাতে দেখা যায়নি তাকে। কিন্তু এবার যেন ধৈর্য্য রাখতে পারলেন না!
আসন্ন ছবি ‘হাউসফুল ৫’-এর শুটিংয়ের জন্য তিনি রওনা দিচ্ছিলেন লন্ডনের পথে। বিমানবন্দরে তাকে দেখা মাত্রই যেন হুড়োহুড়ি পড়ে যায় আলোকচিত্রীদের মধ্যে। তার হাঁটা চলা অভিব্যক্তি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন তারা। এই ঘটনায় বেশ বিরক্ত হয়ে অভিষেক বলেন, ‘ব্যাস ভাই অনেক হয়েছে, বন্ধ করুন।’ তত ক্ষণে অবশ্য তার দু’হাতের পাতা জড়ো হয়ে গেছে। আপাত ভদ্রতা ভুলতে পারেননি ছোট বচ্চন।
তবে সম্প্রতি তাকে নিয়ে যে গুঞ্জন চলছে সেই বিষয়ে যে বেশ বিরক্তি তা স্পষ্ট বুঝিয়ে দিলেন অভিষেক।
হাউসফুল ৫ ছবিতে অভিষেক ছাড়াও দেখা যাবে অক্ষয় কুমার, অনিল কাপুর, নানা পাটেকর, চাঙ্কি পাণ্ডেকে।