পুলিশি বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে পড়লেন শিক্ষার্থীরা

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ‘ত্রুটি সংশোধনের মাধ্যমে তা পুনরায় প্রকাশের’ দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েছেন প্রায় শতাধিক শিক্ষার্থী। আজ বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এসব শিক্ষার্থী জড়ো হয়ে স্লোগান করতে থাকেন।

এ সময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে ছাত্র-ছাত্র’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেওয়া হয়েছে আর কাউকে খারাপ। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।

শাহাবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর বুলবুল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।