চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে নগরের লাভলেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, সাবেক চসিক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুকে রাত নয়টার দিকে লাভলেইন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কোতোয়ালী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।