নগরের মুরাদপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে হওয়া মামলার এজাহারভুক্ত আসামি নগর ছাত্রলীগকর্মী হাবিবুর রহমান হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে নগরের খুলশি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাবিবুর রহমান হৃদয় নগরের ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী। তিনি ওই কলেজের ছাত্রলীগের কর্মী।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, গত ১৮ জুলাই মুরাদপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে পাঁচলাইশ থানায় হওয়া মামলার আসামি হাবিবুর রহমান হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেদিন ‘বড়ভাইদের’ নির্দেশে মুরাদপুর এলাকায় অস্ত্র নিয়ে যাওয়ার কথাও স্বীকার করেছেন হাবিবুর। তার ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। হাবিবুর পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।