মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, বিএনপিকে ক্ষমতায় আনতে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দেশের সনাতন ধর্মাবলম্বীরা নির্ভয়ে ও নির্দ্বিধায় ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন।
তিনি বলেন, অনেকেই মনে করেন, বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদ নন। কিন্তু এ দেশের প্রতি ইঞ্চি মাটিই তাঁদের জন্য নিরাপদ আশ্রয়স্থল।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ঘড়িয়ালা, পাঁচকলিয়া, গাজীছাইল, দৌলতপুর কালীবাড়ি, দৌলতপুর হরিসভা বেদান্ত মট সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিন্নাহ কবীর বলেন, আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। পূজার আয়োজন নির্বিঘ্ন রাখতে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা এবং প্রতিটি দুর্গামন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে, নিশ্চিন্তে ও শান্তিতে বসবাস করতে পারেন, বিএনপি তা নিশ্চিত করতে চায়। বাংলাদেশের মাটিই সব ধর্মের মানুষের নিরাপদ আবাসভূমি-এ বার্তা প্রতিষ্ঠা করতে চায় দলটি। পূজা নির্বিঘ্নে উদ্যাপনের জন্য সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক সাধারণ ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম শফিক, সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো ফেরদৌস রহমান, কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা জজ কোটের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বুলবুল আহামেদ গোলাপ, ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলেক মিয়া, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আক্তার হোসেন,জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন, দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী গোলাম সালাউদ্দিন সেলিম ,সদস্য সচিব আব্দুস সালাম,যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ সামান, চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাথী মো: মাহফুজুল হক খান সোহেল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিব হাসান, চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাথী মোঃ বাবুল হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. অনিক হাসান প্রমুখ।