জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট এলাকার জাহানারা প্লাজা মার্কেটের মোবাইল ডিলার মাহবুব ট্রেডার্সের শোরুমে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ৬০ লাখ টাকার ১৯৫টি স্মার্টফোন ও ১ লাখ ৫৭ হাজার টাকা।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে নিজ সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার টমচম ব্রীজ এলাকার রাব্বির ছেলে কবির হোসেন ও দেবিদ্বার উপজেলার গঙ্গানগর গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে রিপন।
জশপুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে চোরের দল জয়পুরহাট শহরের জিরো পয়েন্টের জাহানারা প্লাজা মার্কেটের প্রধান ফটকের তালা কাটে। এরপর মাহবুব ট্রেডার্সের মোবাইলের শোরুমের কয়েকটি তালা কেটে স্মার্টফোন চুরি করে। খবর পেয়ে পুলিশ কবির নামে একজনকে আটক করে। এরপর তার দেওয়া তথ্যমতে পাঁচবিবির পাঁচমাথা এলাকা থেকে রিপনকে আটকসহ ১৯৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে এই চক্রের সঙ্গে অন্য কোনো সদস্য জড়িত আছে, সেসব সদস্যদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।