ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

নরসিংদীর শিবপুরে ট্রাক ও চাপায় সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক-যাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের উপজেলার চক্রধা ইউনিয়ের পঁচারবাড়ির এলাকায় সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে ইটাখোলা থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি মনোহরদীর উদ্দেশ্য যাচ্ছিল। সিএনজিটি উপজেলার চক্রধা ইউনিয়নের পচাঁরবাড়ির নামক স্থানে পৌঁছাইলে ইটাখোলাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির চালক ও ৫ জন যাত্রী মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ওসি) মো. আফজাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জন মারা গেছেন। এদের মধ্যে সিএনজি চালক ও একজন নারীসহ রয়েছেন। আমরা বর্তমানে উদ্ধার অভিযান পরিচালনা করছি। আর তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।