দেশে মুক্তির পর দেশের বাইরেও ঝড় তুলে গেল ঈদের সিনেমা ‘তুফান’। ইতিমধ্যে ছবিটি ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরও কয়েক দেশে দেখা গেছে। তারই ধারাবাহিকতায় আলোচিত এই ছবিটি এবার মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানে!
আগামী ১ নভেম্বর দেশটির ৪৩ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে বাংলা ভাষায় নয়, ছবিটি পাকিস্তানে দেখা যাবে উর্দুতে। ৪৩টি প্রেক্ষাগৃহের অন্তত ১১৩টি পর্দায় ছবিটি দেখা যাবে বলে জানা গেছে।
এরইমধ্যে ‘তুফান’ সিনেমাটি পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সরস থেকে ছাড়পত্র পেয়েছে।
‘তুফান’ সিনেমায় শাকিব ছাড়াও অভিনয় করছেন মাসুমা রহমান নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর প্রমুখ। ছবিতে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন শাকিব।