সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদক দূর করতে হবে: ধর্ম উপদেষ্টা

ধর্ম মন্ত্রণালযয়ের উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নেশা বন্ধ করতে চাইলে পুলিশ একা পারবে না। এই কাজে সবাইকে লাগবে। নেশা বন্ধ করতে চাইলে, মসজিদের ইমাম, খতিব, মাদরাসার মুফতি, মুহাদ্দিস, ব্যাবসায়ী, রাজনৈতিক নেতা, পুলিশ, র‍্যাব, বিজিবি, ডিসি, এসপি সবাইকে নিয়ে আমরা যদি ঐক্য গঠন করতে পারি তাহলে সমাজ থেকে মাদক দূর যাবে।

সোমবার (২৮ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের (বড় মাঠ) মাঠে বিরামপুর ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে ইসলামী মহা সম্মেলন বাস্তবায়ন কমিটির আয়োজনে বিরামপুর (পূর্ব পাড়া) কাসেমুল উলুম কওমী মাদরাসার মুহতামিম আমিরুল ইসলাম ও বিরামপুর কেন্দ্রীয় মসজিদ সিরাতুল কোরান কওমী মাদরাসার মুহতামিম আনিসুর রহমানের সভাপতিত্বে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালযরে ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন। 

এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আজিজিয়া আনোয়ারুল উলুম বাংলাহিলি মাদরাসার মহাপরিচালক  শামসুল হুদা খান। আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে উপস্থিত ছিলেন মন্‌জুরুল ইসলাম আফেন্দী ঢাকা, কাজী ফজলুল করিম বগুড়া, আব্দুল হাকিম বিরামপুর।

ইসলামী মহা সম্মেলনে ধর্ম বিষয়ক উপদেষ্টার নিকট বিরামপুরের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও সাধারণ জনগণের পক্ষ থেকে ১০ দফা দাবি দেওয়া হয়।