ফুটবল দুনিয়ায় আলোচনার ঝড় তুলে ব্যালন ডি’অর জিতে নিলেন স্প্যানিশ তারকা রদ্রি। এ যুগেও এই তারকা মিডফিল্ডারের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। অন্যদিকে ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর না দেওয়ায় ক্ষেপেছেন রিয়াল মাদ্রিদ সমর্থকেরা। কিন্তু রদ্রির বলদে তাদের রোষানলে পড়েছেন রদ্রিগো ডি পল!
প্যারিসে বর্ণাঢ্য আয়োজনে পুরস্কার গ্রহণের পর ম্যাঞ্চেস্টার সিটির ২৮ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি জানান,, ‘আমার নিজের, পরিবার ও দেশের জন্য আজকের দিনটি খুব স্পেশাল। আমি সেটা বুঝতে পারি, কারণ আমার কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট নেই। মানুষজন আমাকে খুব বেশি চেনেন না। আমি একজন সাধারণ মানুষ মাত্র। এটা (ফুটবল) আমার পেশা আর আমি খেলাটা উপভোগ করি। আমি সবসময়ই একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করি।’
কিন্তু রদ্রির এই বক্তব্য হয়তো রিয়াল এবং ব্রাজিল সমর্থকদের কান পর্যন্ত পৌঁছায়নি। তারা আর্জেন্টিনার তারকা রদ্রিগো ডি পলকে রদ্রি ভেবে তুমুল আক্রমণ শুরু করেছ সোশ্যাল মিডিয়ায়। আসলে ইনস্টাগ্রামে 'রদ্রি' লিখে সার্চ দিলে সবার প্রথমেই আসে দি পলের একাউন্ট। তাই তাকেই ব্যলন ডি'অর পাওয়া খেলোয়াড় ভেবে গালিগালাজ করতে থাকেন রিয়াল সমর্থকরা।
অবশ্য এর জবাবও দিয়েছেন ডি পলের ভক্তরা। পাশাপাশি অনেককেই দেখা যায়, তাদের ভুল ধরিয়ে দিতে। ভিনির ভক্তরা এতে খুব একটা নিবৃত্ত হননি। তারদের কেউ কেউ ডি পলকে ছেড়ে বিরামহীনভাবে নিজেদের ওয়ালে রদ্রিকে গালাগাল করে যাচ্ছেন।