চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ২ উইকেটে ৩০৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি পেয়েছেন ওপেনার ডি জর্জি ও তিন নম্বরে খেলতে নামা ট্রিস্টান স্টাবস। দুজনের ক্যারিয়ারেই প্রথম টেস্ট সেঞ্চুরি এটি।
ডি জর্জি–স্টাবসের ২০১ রানের জুটিতেই মূলত বড় সংগ্রহের পথে আছে প্রোটিয়ারা। স্টাবস আউট হলেও ১৪১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন ডি জর্জি।
দ্বিতীয় নতুন বলে এক ওভার খেলা শেষ হতেই দিনের খেলাও শেষ। মাঠের আলো কমে আসছিল বেশ কিছুক্ষণ আগেই। ৮১ ওভার শেষে লাইট মিটার দেখে শেষ পর্যন্ত বেলস তুলে নিলেন আম্পায়াররা।
বাংলাদেশের হয়ে ২টি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম।