ফের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর পরিবর্তে ৩৫ করার দাবিতে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। আজ বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর শাহবাগ থানার উল্টো পাশে বিক্ষোভ ও সমাবেশ শুরু হয়। শাহবাগ মূল চত্বর থেকে টিএসসির দিকে সমাবেশ করছেন তারা।
সমাবেশ শিক্ষার্থীরা ‘এই বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, দিয়েছিতো রক্ত, আরও দেব রক্ত, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়, সরকারি চাকরির বয়স ৩৫ করতে হবে, করতে হবে’ বলে স্লোগান দেন।
এর আগে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর ও বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ তিনবার অংশ নেওয়ার সুযোগ রাখার সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ’।
আন্দোলনকারী এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, শর্ত বাদ দিয়ে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ বছর করতে হবে।