মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে আবুল কাশেম ঢালী (৭০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি একটি চেক ডিজঅনার মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত ২ মাসেরও কিছু বেশি সময় ধরে জেলা কারাগারে বন্দি ছিলেন।
বুধবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে তাকে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুন্সীগঞ্জ জেনারেলে হাসপাতালে নিলে চিকিৎসক জানান, বার্ধক্যজনিত কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে তার।
মৃত আবুল কাশেম সদর উপজেলার মহাকালি ইউনিয়নের কেওয়ার-নুরাইতলী এলাকার আব্দুস সামাদের ছেলে।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেলার নুর মোহাম্মদ মৃধা এসব তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে কারা অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কাল বৃহস্পতিবার পরিবারের কাছে হস্থান্তর করা হতে পারে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেল সুপার মো. বদরুদ্দোজা বলেন, এনআইএ্যাক্ট মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামির আমাদের কারাগারে মৃত্যূ হয়েছে। মৃত্যূর সংবাদ তার স্বজনদের কাছে পৌঁছালে নিহত বৃদ্ধার ছেলেসহ স্বজনরা এসেছিল। আমাদের কারাগারে মৃত্যূ হলে নিয়ম অনুযায়ী সুরতহাল ও পোষ্ট মর্টেম করতে হয় । এ প্রক্রিয়া শেষে নিহতের লাশ বৃহস্পতিবার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।