নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। এ সময় গুড়িয়ে দেওয়া হয়েছে সরকারি জায়গা দখল করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুপাশে গড়ে ওঠা অন্তত আড়াই শতাধিক অবৈধ স্থাপনা। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।
সাইনবোর্ড এলাকার অবৈধ স্থাপনা নিয়ে গত ২৯ অক্টোবর দেশ রূপান্তর পত্রিকায় ‘মহাসড়ক যেন হাট-বাজার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের দুদিন পর এ উচ্ছেদ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন জানান, জনচলাচলে বিঘœ সৃষ্টি করে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।