বিএমটিএ’র সভাপতি মঞ্জু, বিপ্লব মহাসচিব

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের (বিএমটিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন খাজা মাঈন উদ্দিন মঞ্জু এবং মহাসচিব হয়েছেন মো. বিপ্লবুজ্জামান বিপ্লব। শুক্রবার (১ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত সংগঠনের এক প্রতিনিধি সম্মেলনে এই দুজনসহ সংগঠনের ৩০ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। 

শেরে বাংলা নগরের ফিল্ম আর্কাইভ অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ১৫ শতাধিক মেডিকেল টেকনোলজিস্ট প্রতিনিধি অংশ নেন। 

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে মেডিকেল টেকনোলজিস্টদের প্রতিনিধিত্বকারী সংগঠন বিএমটিএ এর কোনো কার্যক্রম এবং নেতৃত্ব না থাকায় সম্মেলনে আগত প্রতিনিধিরা সাধারণ সদস্যদের ভোটে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একটি কমিটি গঠনের আহ্বান জানান। সে অনুযায়ী উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির মধ্যে ৩০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

কমিটির অন্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মো. রওশন আলী রাজু, সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. হাফিজুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশিদ নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. শহিদুল আমিন, মো. রুহুল আমিন, মো. মাহবুবার রহমান, মিয়া নূর মহম্মদ সৌরভ, মো. মোমিনুল হক, মো. সাইদুল ইসলাম খোকন, আব্দুল বাকী শিশির, গৌতম বাছাড়, মো. মনিরুজ্জামান, মো. আলমগীর আলম, মো. জহুরুল ইসলাম, মো. হাসান মেহমুদ, যুগ্ম-মহাসচিব মো. আইনুল হক, মো. সাঈদুর রহমান সিদ্দিকী, মো. আব্দুর রব আকন্দ, মো. আব্দুল খালেক, মো. কাজী মাসুম, প্রচার সম্পাদক মো. আবুল কাশেম আশিক, অর্থ সম্পাদক মো. এমাদুল হক এমদাদ, দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ মো. ফয়সাল, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মো.সাজেদুল ইসলাম রাজীব, মহিলা বিষয়ক সম্পাদক আঁখি ইসলাম, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম নয়ন। 

সম্মেলনে জানানো হয়, পূর্ণাঙ্গ কমিটি অতি শিগগিরই ঘোষণা করা হবে। 

বিএমটিএ এর সাবেক মহাসচিব ও সম্মেলনের সভাপতি মো. সেলিম মোল্লা সভায় সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মো. আইনুল হক ও মো. সাইদুর রহমান সিদ্দিকী।