শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের আগে গুঞ্জন ছিল নেতৃত্ব ছাড়তে চাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু চমক রেখে দিয়েছিল বিসিবি। শেষ মুহূর্তে তাকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছে বিসিবি।
শান্তর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদি হাসান মিরাজ। তবে চোখ কপালে তোলার মতো খবর, লিটন দাসকে বাইরে রাখা হয়েছে। অসুস্থতার কারণে তিনি চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে খেলতে পারেননি।
১৫ সদস্যের স্কোয়াডে নতুন মুখ পেসার নাহিদ রানা। বাংলাদেশ দল শনিবার এবং রবিবার দুই ভাগে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবে। ওয়ানডে ম্যাচগুলো ৬, ৯ এবং ১১ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের স্কোয়াড
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।