ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার স্মরণে ফাউন্ডেশন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন তার সন্তানেরা। ফাউন্ডেশনের আওতায় 'এম১০ মেমোরিয়াল', আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের পর্যটনকেন্দ্র পুয়ের্তো মাদেরোয় স্থাপন করা হবে।
২০২৫ সালে এটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। 'এম১০ মেমোরিয়াল' এর অফিশিয়াল ওয়েবসাইটে ঘোষণাটি এলো ম্যারাডোনার জন্মদিনের একদিন পরে। ৩০ অক্টোবর ছিল ম্যারাডোনার ৬৪তম জন্মদিন। আগামী ২৫ নভেম্বর পালিত হবে ম্যারাডোনার চতুর্থ মৃত্যুবার্ষিকী।
আর্জেন্টিনার স্থানীয় সময় বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ম্যারাডোনার মেয়ে দালমা বলেন, 'আমরা আমাদের পিতাকে মানুষের ভালোবাসার কাছাকাছি নিয়ে যেতে চাই। যারা তার কাছে ফুল নিয়ে আসতে চান, তাদের সেই ইচ্ছা পূরণের সুযোগ করে দিতে চাই।'
১০০০ বর্গমিটার আয়তনের ফাউন্ডেশন আঙিনায় সব আর্জেন্টাইন বিনা খরচে ঢুকতে পারবেন। দালমা জানান, তিনি ও অন্য মায়ের গর্ভে জন্ম নেওয়া ম্যারাডোনার আরও চার সন্তান মিলে এই ফাউন্ডেশন পরিচালনা করবেন।
ম্যারাডোনা আর্জেন্টিনার হয়ে ৯১ ম্যাচে ৩৪ গোল করেন। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক তিনি।
ম্যানইউর নতুন কোচ রুবেন আমোরিম
দেবাশিষের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের