হতাশ হলেও এখন বলা যাবে না হতাশ: শবনম ফারিয়া

ক্যারিয়ারের শুরুর দিকে ব্যস্ততার তুঙ্গে থাকা অভিনেত্রী শবনম ফারিয়া। তবে ইদানীং অভিনয়ে কমই দেখা যাচ্ছে ফারিয়াকে। সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে সামাজিক যোগাযোগ  মাধ্যমে বরাবরই সরব থাকেন এ অভিনেত্রী। 
ফেসবুকে দেওয়া নানা স্ট্যাটাসের কারণে প্রায়ই শিরোনাম হয়ে থাকেন সংবামাধ্যমের। নেটিজেনরাও কখনও প্রশংসা আবার কখনও সমালোচনা করতে ছাড় দেন না।

রবিবার(৩ নভেম্বর) মৃদু রোদেলা দুপুরে তার ফেসবুকে হতাশার কথা লিখেছেন।  আর এই লেখা দেখে অনেক নেটনাগরিকরা ধরে নিয়েছেন ফেসবুক পোস্টটি আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রসঙ্গে। সম্প্রতি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনে বাধার মুখে পড়েন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী । 
শবনম ফারিয়া তার স্ট্যাটাসে লেখেন,      
‘‘অনেক বড় গলায় অনেক কথা বলসিলাম! 
বন্ধু বান্ধবদের সাথে প্রচুর ঝগড়া করসিলাম, 
বলসিলো দেখিস! 
দেখতেসি!!! 
হতাশ হলেও বলা যাবে না হতাশ, 
এইটাই সবচেয়ে বড় হতাশা!’’

গত ২৮ অক্টোবর নিজের ফেসবুক পেজে চট্টগ্রাম গিয়ে সেই শোরুম উদ্বোধনের কথা বলে ভিডিও পোস্ট করেছিলেন তিনি। শনিবার(২ নভেম্বর) সব কিছু ঠিক থাকলেও শোরুম উদ্বোধন করতে নির্ধারিত সময়ে যেতে পারেননি মেহজাবীন। আর এ বিষয় নিয়েই হয়তো স্যোশাল মিডিয়ায়  হতাশা প্রকাশ করেছেন শবনম ফারিয়া।