আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে হাসপাতাল থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, সুস্থ্যবোধ করায় হাসপাতাল থেকে চিকিৎসকরা সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে ছাড়পত্র দিয়েছেন। হাসপাতাল থেকে তাকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে সোমবার (৪ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ডিবি কার্যালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ভর্তি করা হয় হৃদরোগ বিভাগে।
জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসারা জানান, তার বুকে ব্যথা ও শরীর দুর্বলের কথা জানিয়েছিলেন তিনি। এ ছাড়া প্রেসারও হাই ছিল। তার বুকে রিং পরানো হয়েছে।
জানা যায়, যাত্রাবাড়ী থানার মামলায় পাঁচ দিনের রিমান্ডে ছিলেন তিনি।