সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জাসদের আলোচনাসভায় বক্তারা বলেছেন, দেশকে রাজনীতিশূন্য করা, বিরাজনীতিকরণ এবং মাইনাস ফর্মুলা বাস্তবায়নের অপচেষ্টা চলছে। চলমান রাজনৈতিক শুন্যতা, শাসন শুন্যতার অবসান ঘটাতে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে, নির্বাচিত সাংবিধানিক সরকারের হাতে দেশের শাসনভার ন্যস্ত করার কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সিপাহী-জনতার অভ্যুত্থানের ঘটনার স্মরণে বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় তারা এ মন্তব্য করেন।
জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত ও যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তৃব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজি ইদ্রিস ব্যাপারী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক, বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ।
আলোচনাসভায় বক্তারা সিপাহী-জনতার অভ্যুত্থানের মহানায়ক কর্নেল আবু তাহেরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, একদিকে যেমন সিপাহী-জনতার অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনন্য ঘটনা হিসেবে চিন্থিত হয়ে আছে, ঠিক তেমনই অন্য দিকে সিপাহী-জনতার অভ্যূত্থানের সাথে বিশ্বাসঘাতক করে সাজানো সামরিক আদালতে মিথ্যা মামলায় কর্নেল আবু তাহেরকে ফাঁসিতে হত্যা এবং জাসদনেতা মেজর জলিল, আ স ম আবদুর রব, হাসানুল হক ইনুকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়ার ঘটনা কলংকজনক অধ্যায় হিসেবে চিন্থিত হয়ে আছে।
বক্তারা বলেন, দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সুপরিকল্পিত রাষ্ট্রীয় রাজনৈতিক নিপীড়ন হচ্ছে। এসব বন্ধ করতে হবে। এ ছাড়া রাষ্ট্র-রাজনীতি-সমাজ-সংস্কৃতি-অর্থনীতিতে বিদ্যমান সকল ধরনের বৈষম্যের অবসানে দেশকে সমাজতন্ত্রের পথে পরিচালিত করার সংগ্রামে সাম্যবাদী, সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় তারা জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনুসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং রাজনৈতিক নেতাদের নামে দায়ের করা ঢালায় মিথ্যা মামলায় সাজানো আদালতে প্রহসণমূলক বিচার বন্ধ করার দাবি জানান।
আনোয়ারায় মধ্যরাতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের গোলাগুলি
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্টার্ট-আপ স্ট্যান্ডবাই বয়লার রুমের কার্যক্রম শুরু
নারী কেন পুরুষের প্রতি আগ্রহ হারায়?