চট্টগ্রামের আনোয়ারায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। তবে গুলি ছোড়ার প্রমাণ পায়নি বলে জানিয়েছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। সংঘর্ষে কয়েকটি মোটরসাইকেল পোড়ানো হয়েছে। তবে গুলি ছোড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।