চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত দুজনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। তথ্যানুযায়ী, মারা যাওয়া  দুজনের মধ্যে একজন নারী ও অন্যজন শিশু।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ৩১ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ছাড়ালো ৩ হাজার।

সূত্রটি জানায়,  ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ২১ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৫ জন। চলতি নভেম্বর মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭০ জন।