গজনফরকে বোল্ড করে ম্যাচের ইতি টানলেন নাসুম আহমেদ। ব্যাট হাতে অবদান রাখার পর বোলিংয়েও রেখেছেন কার্যকরী ভূমিকা। তার অলরাউন্ডিং পারফরম্যানসের দিনে শারজায় টানা ৯ ম্যাচ হারার পর জয়ের মুখ দেখল বাংলাদেশ।
২৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৩.৩ ওভারে ১৮৪ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। হেরেছে ৬৮ রানে। এই জয়ে ব্যাটসম্যানদের মতো সমান অবদান আছে বোলারদেরও।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫২ রান করে বাংলাদেশ। ১১৯ বলে সর্বোচ্চ ৭৬ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন। এ ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেক হওয়া জাকের আলি অনিক ২৭ বলে করেন অপরাজিত ৩৭ রান। সৌম্যর অবদান ৪৯ বলে ৩৫ রান। আর নাসুম আহমেদ করেন ২৪ বলে ২৫ রান।
নাসুম ২৮ রানে নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন মিরাজ ও মোস্তাফিজ। একটি করে উইকেট তাসকিন ও শরিফুলের।
এই জয়ে সিরিজে ১–১–এ সমতা ফিরিয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী মঙ্গলবার।