নতুন তিন উপদেষ্টা কে কোন দপ্তর পেলেন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আরো তিন উপদেষ্টা। তারা হলেন- তারা হলেন ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

রবিবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন। এনিয়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সংখ্যা দাঁড়াল ২৪ জনে।

এদিকে নতুন তিন উপদেষ্টার শপথ নেওয়ার পর উপদেষ্টাদের দপ্তর পুনর্বন্টন করেছে অন্তর্বর্তী সরকার। নতুন দিন উপদেষ্টাদের মধ্যে সেখ বশির উদ্দিন পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং মাহফুজ আলমকে কোনও মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।