দলীয় পদ ফিরে পেলেন শামা ওবায়েদ ও কৃষক দল নেতা শহীদুল

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৯:২১ পিএম

দীর্ঘ আড়াইমাস পর দলীয় পদ ফিরে পেয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

রবিবার (১০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২১ আগস্ট বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদের প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিলো। আজ তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।’

ওপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ আগস্ট বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের কৃষকদলের সাধারণ সম্পাদক পদসহ বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আজ তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত