সিরিজ নির্ধারণী ম্যাচে শান্তকে নিয়ে শঙ্কা

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে আজ সোমবার মাঠে নামছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে দুই দল একটি করে জয় পাওয়ায় আজকের ম্যাচটি অঘোষিত ফাইনাল। বিকাল ৪টায় শুরু হতে যাওয়া ম্যাচে অধিনায়ক শান্তকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 

গত শনিবারের ম্যাচে ৭৬ রানের দারুণ ইনিংস খেলেছিলেন শান্ত। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। কিন্তু ওই ম্যাচেই তিমার কুঁচকিতে চোট লেগেছে। গতকাল তার এমআরআই করা হয়েছে। আজ স্থানীয় সময় সকালে রিপোর্ট পাওয়ার কথা। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তিনি শেষ ম্যাচে খেলবেন কিনা।

গত ম্যাচটি ছিল শারজায় বাংলাদেশের প্রথম জয়। ১০ম ম্যাচে এসে প্রথম জয় পেয়েছিল টাইগাররা। তার চেয়েও বড় কথা, প্রথম ওয়ানডেতে অত্যন্ত বাজেভাবে হারের পর সিরিজে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল। আজ সিরিজ জয়ের মিশনে অধিনায়ককে না পেলে সেটা দুঃখজনক ব্যাপার হবে। বাড়বে চাপ।