স্পষ্ট ব্যাটে লাগার শব্দ আর উইকেট উল্লাসের উদযাপন। তারপরও রিভিউ না নেওয়ার এমন অদ্ভুত ভুল!
ইনিংসের তৃতীয় ওভারে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত আর বাংলাদেশের চরম সিদ্ধান্তহীনতায় ইনিংসের শুরুতেই নিশ্চিত উইকেটের দেখা থেকে বঞ্চিত হলেন পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের ব্যাটার সাদিকউল্লাহ আতালের ব্যাটের স্পষ্ট কানায় লাগা বল উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসবন্দী হলেও আউট দেননি অনফিল্ড আম্পায়ার। অন্যদিক থেকে বোলার হাসান ও ফিল্ডারদের জোরালো আবেদন সত্ত্বেও রিভিউ না নেওয়ার ভুল সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
পরে টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, বল যখন ব্যাটের কাছ দিয়ে অতিক্রম করছিল, তখন আল্ট্রাএজে স্পষ্ট স্পাইক ছিল। তবে ঠিক একই মুহূর্তে আতালের ব্যাট প্যাডে গিয়ে আঘাত করায় শব্দের উৎস নিয়ে বিভ্রান্তিতে পড়ে যায় বাংলাদেশ দল। আম্পায়ারের নড়চড় না দেখে শেষ পর্যন্ত আর রিভিউ চাওয়ার ঝুঁকি নেননি অধিনায়ক শান্ত। এতে স্পষ্ট ব্যাটের কানায় লেগে জমা হওয়া ক্যাচ সত্ত্বেও খালি হাতেই ফিরতে হয় হাসানকে।
মাঠে অনফিল্ড আম্পায়ারের ভুল এবং একই সঙ্গে বাংলাদেশ দলের ভুল সিদ্ধান্তের এই পুরো পরিস্থিতি দেখে ধারাভাষ্য কক্ষ থেকে অন-এয়ারে ধারাভাষ্যকার বলে বসেন, ‘কমেডি অব এররস (হাস্যকর ভুলে ছড়াছড়ি।’
মূলত হাসানের করা এর আগের ওভারেই একটি রিভিউ নষ্ট করেছিল বাংলাদেশ, যেখানে বল ব্যাটের ধারেকাছ দিয়েও যায়নি। আগের ওভারের সেই ভুল সিদ্ধান্তের মাশুল গুণতেই যেন পরবর্তী নিশ্চিত আউটের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক হতে গিয়ে এই দারুণ সুযোগটি হাতছাড়া করে শান্তর দল।
সেখানে জীবন পেয়ে বেশ বুঝেশুনেই এগোচ্ছেন আতাল। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে আফগানদের সংগ্রহ ২৯ রান। এখনো ৩১৭ রানে পিছিয়ে আছে, প্রথম দিনে ঠিক ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহের সমান।
সাড়ে তিনশর আগেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস