সংবিধান সংস্কার, অংশীজনদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে কমিশন 

সংবিধান সংস্কার বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শুরু করেছে সংবিধান সংস্কার কমিশন। আজ সোমবার নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে মতবিনিময় করে কমিশন। জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় ১৬টি সংগঠনের ৩১ জন অংশ গ্রহণ করেন। গতকাল সন্ধ্যায় সংবিধান সংস্কার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভায় অংশ নেওয়া সংগঠনগুলো হলো- বাংলাদেশ আদিবাসী ফোরাম, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশ (এএলআরডি), বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি (বিএনডবিøউএলএ), রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার, উইমেন উইথ ডিজএবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ক্যাম্পেইন ফর পপুলার অ্যাডুকেশন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), নারীপক্ষ, বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস), আইন ও সালিস কেন্দ্র (আসক), চেঞ্জ ইনিশিয়েটিভ, বাচতে শেখা, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ ইন্টেলেকচ্যুয়াল মুভমেন্ট (বিআইএম)। মতবিনিময় সভায় কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ, সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী এবং ফিরোজ আহমেদ অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী আরও কয়েকদিন বিভিন্ন ব্যাক্তি ও সংগঠনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশন মতবিনিময় সভা করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।