আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম কমানোর ফলে এবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা। যা আজকেও ছিল এক লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা। অর্থ্যাৎ ভরিপ্রতি কমেছে ১ হাজার ৬৮০ টাকা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাজুস মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার (১৫ নভেম্বর) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে। এর আগে, গত ১২ নভেম্বর ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৫১৯ টাকা কমানো হয়েছিল।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে, ১২ নভেম্বর প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৫১৯ টাকা কমায় বাজুস।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১০ হাজার ৬১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯০ হাজার ২৩২ টাকায় বিক্রি করা হবে।
এর আগে গত ১২ নভেম্বর সোনার দাম কমিয়েছিল বাজুস। যা ১৩ নভেম্বর কার্যকর হয়, ওই দামে এতোদিন সোনা কেনা-বেচা হয়েছে। সেই হিসেবে আজকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা সোনা সোনা ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ২৯ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ১১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯১ হাজার ৪১১ টাকায় বিক্রি হয়েছে।