ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেণীকক্ষে হঠাৎ অসুস্থ ১০ শিক্ষার্থী

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৯:২৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ৭ জনকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে, দুপুরে নবীনগর উপজেলার কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন- সারিকা আক্তার, আশা মনি, চাঁদনী আক্তার, আফরিন আক্তার, ইসরাত জাহান, আশা মনি, সানজিদা আক্তার। তারা সবাই ওই কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

অভিভাবকরা জানান, দুপুরে ক্লাস চলাকালীন সময়ে প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করলে তার পরই একে একে ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিকেলে পরিবারের লোকজন তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। অভিভাবকদের কেউ কেউ এটিকে জরায়ু ক্যান্সারের টিকা পার্শ্ব প্রতিক্রিয়া বলে অভিযোগ করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. অনিক দেব বলেন, এটি টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নয়। কারণ টিকা দেওয়া হয়েছে প্রায় দু’সপ্তাহ আগে।

এটিকে প্যানিক অ্যাটাক উল্লেখ করে তিনি বলেন, ‘এর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেয়। ২/১ দিনের মধ্যে তারা সুস্থ হয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত