ছাত্র-জনতার আন্দোলনের মামলায় গ্রেপ্তার ২

ছাত্র-জনতার আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহিদুর হক আরজু (৫৫)। গতকাল বৃহস্পতিবার র‌্যাব-২ থেকে পাঠানো পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাজধানীর ধানম-ি এবং তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত থাকার মামলার আসামি নেত্রকোনার কেন্দুয়া উপজেলা যুবলীগ নেতা তাজুল ইসলামকে ধানম-ি এলাকা থেকে র‌্যাব-২ ও র‌্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।