ওয়েস্ট ইন্ডিজ ঘোষণা করেছে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল। চোটের কারণে দলে জায়গা হয়নি অলরাউন্ডার জেসন হোল্ডারের। তার বদলে দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার অ্যান্ডারসন ফিলিপ। স্পিনার কেভিন সিনক্লেয়ার দলে ফিরেছেন, যিনি সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে ছিলেন। এছাড়া পেসার আলজারি জোসেফও দলে ফিরেছেন।
দলের নেতৃত্ব দেবেন ক্রেইগ ব্র্যাথয়েট। গত আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলা স্কোয়াডে ৪টি পরিবর্তন এনে এই দল ঘোষণা করা হয়েছে। কাঁধের চোটের কারণে একটি পরিবর্তন আনতে হয়েছে। স্পিনার ব্রাইন চার্লসের বদলে জায়গা পেয়েছেন কেভিন সিনক্লেয়ার। সিনক্লেয়ার এ পর্যন্ত ২টি টেস্ট খেলে ৪ উইকেট নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়নি স্পিনার গুড়াকেশ মোতিকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০ ব্যবধানে হেরেছিল। অন্যদিকে, বাংলাদেশও সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২-০ ব্যবধানে পরাজিত হয়েছে। দুই দলই নিজেদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর নর্থ সাউন্ডে, এবং দ্বিতীয় টেস্ট হবে কিংস্টনে, যা শুরু হবে ৩০ নভেম্বর।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।