কার সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন সাইফপুত্র ইব্রাহিম?

অনেক দিন ধরেই গুঞ্জন সাইফপুত্র ইব্রাহিম ও শ্বেতা তিওয়ারি কন্য়া পলক চুটিয়ে প্রেম করছেন। মুম্বইয়ের এদিক-ওদিক তো এরা ঘুরেই বেড়াচ্ছিলেন, সফর দিচ্ছেন দেশের বাইরেও। পাপারাজ্জিদের ক্য়ামেরা সামনে পড়লেই এক গাল হাসি আর বোকা চাউনি! 

প্রেমের কথা বললেই, দুজনেই স্পষ্ট উত্তর ‘উই আর জাস্ট ফ্রেন্ড’। তবে এবার আর প্রেম লুকাতে পারলেন না ইব্রাহিম ও পলক। সোশ্যাল মিডিয়াতেই প্রকাশ পেল তাদের বন্ধুত্ব থেকে প্রেমের যাত্রা। একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে, প্রকাশ্য়ে নিয়ে আসলেন তাদের প্রেম! তাহলে কী ইব্রাহিম ও পলক বলেই দিলেন, প্রেমে আছি!

এর আগেও ভাইরাল হয়েছিল ইব্রাহিম ও পলক একটি ভিডিও। ভিডিওতে দেখা গিয়েছিল, গাড়ির ভিতর বসে রয়েছেন সাইফ ও পলক। দুজনের মুখেই উজ্জ্বল হাসি। কিন্তু পাপারাজ্জিদের ক্যামেরা দেখা মাত্রই, হাসি একেবারে ম্লান। বরং টুকটাক ছবি উঠতেই মুখ লুকিয়ে ফেললেন ইব্রাহিম ও পলক। তখন থেকেই বোঝা গিয়েছিল, ডাল মে কুচ কালা হ্যায়… তবে মালদ্বীপের ছবি দেখে মনে হল, এই ডালে একেবারে প্রেমের তরকা!

সালমান খানের হাত ধরে সদ্য বলিউডে পা দিয়েছেন পলক। অন্যদিকে,ইব্রাহিম অভিনয়ের জন্য একেবারে তৈরি। তারই মাঝে পলকের সঙ্গে ইব্রাহিমের প্রেমের গুঞ্জন। অন্যদিকে, কয়েকদিন আগেই সোশ্যালে ইব্রাহিমের আরেকটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা গেছে, এক রহস্যময়ীর সঙ্গে মুম্বাই বিমানবন্দরে ইব্রাহিম। পলকের সঙ্গে সাইফপুত্রকে দেখে নেটিজেনরা বলছেন, বছরের শুরুতেই গার্লফ্রেন্ড বদল!