বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গতকাল শনিবার রাতে রাজধানীর নিজ বাসা থেকে তাকে আটক করে। ডিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি কর্মকর্তারা জানান, আরিফ হাসানের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা রয়েছে। আটকের পর তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়। তাকে বিমানবন্দর থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি হয়েছে গত ১৯ জুলাই।