আবারও প্রেমে পড়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ফেসবুকে ছোট্ট এক ভিডিওক্লিপে নিজের নতুন ভালোবাসার কথা জানান দিয়েছেন তিনি।
ভিডিওতে দেখা গেছে, চলন্ত গাড়িতে কারো হাতের ওপর হাত রেখেছেন অভিনেত্রী। যদিও পাশে থাকা ব্যক্তির চেহারা প্রকাশ্যে আনেননি তিনি। সেই ভিডিও শেয়ার করে পরী লিখেছেন, ‘হ্যাঁ আমি আবারও প্রেমে পড়েছি’। কিন্তু কার প্রেমে পড়েছেন এই অভিনেত্রী? নাকি এক ধরণের নাটক? এমন মন্তব্য এখন নেট দুনিয়াজুড়ে।
পরীর এমন পোস্ট দেখে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। কেউ লিখেছেন, ভালোবাসা সুন্দর। আবার কেউ করেছেন সতর্ক! তবে সেসবের কোনো জবাব দেননি অভিনেত্রী। এদিকে, কেউ কেউ বলছেন, ভিডিওতে যে দুটি হাতকে দেখা যাচ্ছে, দুটি হাতই পরী মণির। হাতে থাকা ঘড়িকে মিলিয়ে নিচ্ছেন তাঁরা।
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে পরী মণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজ নূর ইমরান। থ্রিলার ঘরানার এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরী মণিকে। সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।