ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে শিল্পী আক্তার (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শিল্পী আক্তার নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গারাদিয়া গান্দা গ্রামের কাসেম আলীর মেয়ে।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিল্পী আক্তার ডেঙ্গু আক্রান্ত হয়ে গত শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ অবস্থায় তাকে যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। রোববার (১৭ নভেম্বর) দুপুর দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিল্পী আক্তার।
তিনি জানান, ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৭জন ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছে ২৯ জন। এর মধ্যে পুরুষ ২৩ জন, মহিলা ৪ জন ও শিশু রয়েছে দুইজন।